প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের দুই বছর পূর্তি ও তৃতীয় বছরে পদার্পণ উপলক্ষে এই ভাষণ দেবেন তিনি।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর এ ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), অন্যান্য টেলিভিশন চ্যানেল ও বেতার সম্প্রচার করবে।
প্রেস উইং জানায়, প্রধানমন্ত্রীর এ ভাষণ আগেই রেকর্ড করা হয়েছে।